ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

oplus_2

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বেনাপোল পৌর বিএনপি।

রবিবার (১১ নভেম্বর) বেনাপোল স্থলবন্দরের ৩ নম্বর গেটের সামনে অবস্থিত বেনাপোল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, কর্ম ও দেশ-জাতির কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, তরিকুল ইসলাম আমৃত্যু দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গভীরভাবে অনুভূত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

বিশেষ অতিথির বক্তব্যে মো. আবু তাহের ভারত বলেন, “মরহুম তরিকুল ইসলাম ছিলেন বিএনপির রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ও আপসহীন নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সততা, বিচক্ষণতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে গণমানুষের নেতার আসনে অধিষ্ঠিত করেছিল। আজকের দিনে তাঁর আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

সভাপতির বক্তব্যে নাসিমুল গনি বল্টু বলেন, “তরিকুল ইসলাম শুধু যশোরের নয়, সারা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম। বেনাপোল ও ঝিকরগাছার উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং তাঁর আদর্শে বলীয়ান হয়ে দেশ ও দলের কল্যাণে কাজ করার শপথ নিচ্ছি।”

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত, অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাহবুবা হক এতিমখানার হাফেজ মো. হাবিবুর রহমান। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যমকর্মী মো. ফারুক হাসান। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সহ-সভাপতি আ. মাজেদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আহাদ, সহ-সভাপতি মো. রওশন আলী, যুগ্ম সম্পাদক মো. আনিসুল ইসলাম পিন্টু, যশোর জেলা কৃষক দলের সদস্য মো. মতিয়ার রহমান মতিন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, বেনাপোল পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মুন্নাফ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিলন হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ভূয়েল রহমান, যশোর জেলা কৃষক দলের সদস্য রাফিকুন ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কমিশনার পদপ্রার্থী মো. ইসহাক, সদস্য মো. শওকত মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

Update Time : ০২:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬