ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় তারেক হোসেনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তারেক হোসেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো. শাহ আলমের ছেলে।

এ ঘটনায় খুলনা এসআরবির ডিএডি ও নায়েব সুবেদার মুনসুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি ১১ নভেম্বর ২০২৬ তারিখে ৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান গ্রেপ্তার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে গ্রেপ্তার ব্যক্তিকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ধরনের আরও সংবাদ পড়তে ভিজিট করুন তথ্য প্রকাশের হোমপেজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬