ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা যশোর প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছাতকের মুক্তিগাঁওয়ে রশি টান প্রতিযোগিতার ফাইনাল: গোবিন্দগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ইছাকলস জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি উলিপুরে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ জেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ নিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০

উলিপুরে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টের পর থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না। কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তিনি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক জমিদাতার কাছ থেকে ৫০ শতাংশ জমি নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক নিজের ভাগ্নে, ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের কারণে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা গেছে বলে জানা গেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে প্রধান শিক্ষক মাইদুল ইসলাম তাঁর বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্তে যান। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়টির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: তথ্যপ্রকাশ ডটকমের শিক্ষা বিষয়ক সংবাদ | জাতীয় সংবাদ | সর্বশেষ সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

উলিপুরে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

Update Time : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬