ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা যশোর প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছাতকের মুক্তিগাঁওয়ে রশি টান প্রতিযোগিতার ফাইনাল: গোবিন্দগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ইছাকলস জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি উলিপুরে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ জেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ নিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০
ফজলে করিম চৌধুরীর মামলায় সাক্ষ্য দেওয়া ঠেকাতে হুমকির কথা জানিয়েছেন দুই সাক্ষী

জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি

জুলাই গণহত্যা মামলায় সাক্ষী হওয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মো. ইফতেখারুল ইসলাম।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে মামলাটির সাক্ষ্যগ্রহণ আগামী ১৫ নভেম্বর শুরু হবে। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত ১০ নভেম্বর পাঁচলাইশ থানার ওসির কাছে লিখিত আবেদন করেন ইফতেখারুল ইসলাম। আবেদনে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যার ঘটনায় রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর মামলায় আগামী ১৫ নভেম্বর তাঁর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

আবেদনে বলা হয়, গত ৩ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত বাসায় থাকাকালে তাঁর মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন আসে। ফোনকারীরা নিজেদের ফজলে করিম ও ফারাজ করিম চৌধুরীর অনুসারী পরিচয় দেন। তাঁরা ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

ইফতেখারুল ইসলাম বলেন, “ফোন করে হুমকি দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও হুমকি দিচ্ছে। এতে আমরা আতঙ্কে আছি। যারা হুমকি দিচ্ছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে পাঁচলাইশ থানার এসআই মো. আশরাফ উদ্দিন সরকার বলেন, হুমকি বিদেশি নম্বর থেকে দেওয়া হয়েছে। কে হুমকি দিয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়। তিনি জানান, জিডির কপি এখনো তাঁর হাতে পৌঁছেনি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২ নভেম্বর পাঁচলাইশ থানায় আরেকটি জিডি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সম্রাট রুবায়েত। জিডিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যা নিয়ে ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ নভেম্বর থেকে শুরু হবে।

গত ৩ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে ফোন করে তাঁকে ও মামলার সাক্ষী আবদুল্লাহ আল মামুনকে সাক্ষ্য দিতে নিষেধ করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

সম্রাট রুবায়েত বলেন, “হুমকির পর থেকে আমরা আতঙ্কে আছি। আমরা নিরাপত্তা চাই। যাঁরা হুমকি দিয়েছেন, তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

প্রাসঙ্গিক খবর:

আরও খবর পড়ুন: তথ্যপ্রকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

ফজলে করিম চৌধুরীর মামলায় সাক্ষ্য দেওয়া ঠেকাতে হুমকির কথা জানিয়েছেন দুই সাক্ষী

জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি

Update Time : ০৫:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬