ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা যশোর প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছাতকের মুক্তিগাঁওয়ে রশি টান প্রতিযোগিতার ফাইনাল: গোবিন্দগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ইছাকলস জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি উলিপুরে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ জেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ নিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০

যশোর প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে জজ আদালতের দক্ষিণ গেট লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড় থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পৌঁছান। এ সময় মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি জজ আদালতের গেটের দেয়ালে বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান বলেন, তিনি সামনে থেকেই ঘটনাটি দেখেছেন। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা প্রেসক্লাবের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পর তাঁরা দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলগেটের দিকে পালিয়ে যান।

এদিকে একই রাতে যশোর শহরের আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরপর এসব বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের ঘটনায় সাংবাদিকসহ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সংবাদ পেয়ে যশোর পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন।

এসআই নুর ইসলাম বলেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তিনি জানেন না। ককটেল নিক্ষেপের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেন, প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে সন্ধ্যার পর কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করছে।

তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত সংবাদ: বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

যশোর প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

Update Time : ১০:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬