সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সহধর্মিণীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধনের ভিডিও দেখুন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, একেএম নাসের উজ্জ্বলসহ বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও উপস্থিত অতিথিরা নবনির্মিত পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদে সরকারি কাজে আগত অতিথি, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ পরিদর্শন কক্ষটি নির্মাণ করা হয়েছে।
তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্মিত এ পরিদর্শন কক্ষের মাধ্যমে উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগত অতিথিদের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
আরও সংবাদ: তথ্য প্রকাশ
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 


















