ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব বাংলাদেশে, নারী বিভাগের আয়োজক যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭৮৬ কোটি ডলার আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের ধন্যবাদ শহীদ সাইফুল ইসলাম আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি, সিডিএকে স্মারকলিপি গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ; খুলল তালাবদ্ধ দলীয় কার্যালয় ‘না পারলে আমাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’: আসিফ মাহমুদ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্ন নয়, রায় কার্যকরের দায়িত্ব সরকারের: আখতার হোসেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার চেয়ে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

শনিবার দৈনিক যুগান্তরকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে তা আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তাকে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকর করার দায়িত্ব সরকারের। এর বাইরে অন্য কোনো পন্থায় তার দেশে ফেরার সুযোগ নেই।

আখতার হোসেন অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, গণহত্যা, গুম ও খুনের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিরোধে দেশের মানুষ প্রস্তুত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে। জুলাই যোদ্ধারাও সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তিনি। কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আখতার হোসেন বলেন, যে বাড়িতে দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করেছেন এবং ঘটনার আগের রাতেও মানুষ অবস্থান করেছেন, সেই বাড়িকে পরিত্যক্ত বলার মাধ্যমে সরকার আওয়ামী লীগ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দায়মুক্তির সুযোগ তৈরি করছে।

তার অভিযোগ, সরকারের দুর্বল অবস্থানের কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের সুযোগ পাচ্ছে। দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং বিচারপ্রক্রিয়া কার্যকর করা হলে এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ তৈরি হতো না।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার বক্তব্য, দেশে গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত কর্মকর্তা থাকা সত্ত্বেও কোথায় নাশকতার পরিকল্পনা হচ্ছে, কোথায় সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠিত হচ্ছে কিংবা কোথায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তা শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের কথা বলছে সরকার—এমন প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, ইতোমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে বাইরে থেকে আগুন নিক্ষেপ করে বাড়িটিতে অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে বলে তিনি দাবি করেন।

তিনি প্রশ্ন তোলেন, সিসিটিভি ফুটেজ প্রকাশের পরও কেন অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি করেন তিনি।

একই সঙ্গে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব।

সমাবেশ শেষে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মহানগর ইউনিট এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

সম্পর্কিত খবর: রাজনীতি ও জাতীয় রাজনীতির সর্বশেষ সংবাদ | জাতীয় সংবাদ | এনসিপি সম্পর্কিত সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্ন নয়, রায় কার্যকরের দায়িত্ব সরকারের: আখতার হোসেন

Update Time : ০৯:০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬