ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিএমএফ কোর্স চলছে, নিয়োগে অনিশ্চয়তা: SACMO পদ নিয়ে সরকারের পদক্ষেপ কতদূর? শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ‘শিবিরের কর্মীরা মেধাবী ও উত্তম চরিত্রের’–এমপি আজীজুর রহমান খুচরা সার বিক্রির অভিযোগে কুড়িগ্রামে ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি ‘ইরানের নাগরিকেরা অনেক সমস্যায় আছেন’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান ‘ঢাবিতে অন্যায় মেনে নেওয়া হয় না, গায়ের জোরে কেউ টিকে থাকতে পারেনি’ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই যুবক গ্রেপ্তার, পুলিশের ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য

ভোলায় পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর; পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে ফাতেমা-মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও কেন্দ্র সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, আইসিটি পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া এবং নকলের সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরীক্ষা শেষে একদল শিক্ষার্থী কেন্দ্র এলাকায় জড়ো হয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা কলেজের বিভিন্ন কক্ষ, প্রশাসনিক ভবন ও আসবাবপত্রের ক্ষতি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয় এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষকসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, পরীক্ষার নিয়ম মেনে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করায় কিছু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের আচরণ নিয়েও অভিযোগ করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডিএমএফ কোর্স চলছে, নিয়োগে অনিশ্চয়তা: SACMO পদ নিয়ে সরকারের পদক্ষেপ কতদূর?

ভোলায় পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর; পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ

Update Time : ০৮:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬