ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন ডিএমএফ কোর্স চলছে, নিয়োগে অনিশ্চয়তা: SACMO পদ নিয়ে সরকারের পদক্ষেপ কতদূর? শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ‘শিবিরের কর্মীরা মেধাবী ও উত্তম চরিত্রের’–এমপি আজীজুর রহমান খুচরা সার বিক্রির অভিযোগে কুড়িগ্রামে ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি ‘ইরানের নাগরিকেরা অনেক সমস্যায় আছেন’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান ‘ঢাবিতে অন্যায় মেনে নেওয়া হয় না, গায়ের জোরে কেউ টিকে থাকতে পারেনি’ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, সম্মাননা পেলেন সেরা স্বাস্থ্যকর্মীরা

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শওকত হোসেন স্বপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হক। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন এবং মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবাকে আরও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং পরিবার কল্যাণমূলক সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে কর্মদক্ষতা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হন কদমবাড়ী ইউনিয়নের শান্তি সেন। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হন বদরপাশা ইউনিয়নের শহীদা আক্তার। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন কদমবাড়ী ইউনিয়নের বিপুল বর এবং শ্রেষ্ঠ এসএসিএমও নির্বাচিত হন কদমবাড়ী ইউনিয়নের শিল্পী রানী মণ্ডল। এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি অর্জন করে কদমবাড়ী ইউনিয়ন।

অনুষ্ঠান শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, সম্মাননা পেলেন সেরা স্বাস্থ্যকর্মীরা

Update Time : ০৪:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬