ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রকে নিয়ে সমালোচনামূলক পোস্টের জন্য দুঃখ প্রকাশ ফ্রান্সের

মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, দুই আরোহী গুরুতর আহত হন

মাদারীপুরে জেলার ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আশিক আকন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রমজান বেপারী নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক আকন ধুলগ্রাম এলাকার জালাল আকনের পুত্র। আহত রমজান বেপারী ধুয়াশার বালিগ্রামের সোহেল বেপারীর পুত্র।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আশিক আকন মোটরসাইকেলে রমজান বেপারীকে নিয়ে মাদারীপুর শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ১০টার দিকে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আকনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রমজান বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বাসসকে জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত এবং চালকসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, দুই আরোহী গুরুতর আহত হন

Update Time : ০৬:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬