ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্ব পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেপ্তার বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, আটক ১

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মোটর সাইকেল ও মাদক সহ বিভিন্ন মালামালসহ মো. সোহেল হোসেন (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৬৪ হাজার ছয়শ’ টাকা।

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, হিজলদী, কালিয়ানী ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

আটক মো. সোহেল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দামুদারকাটি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ফকিরপাড়া মোড় নামক স্থান হতে ২২ পিস ইয়াবাসহ সোহেল হোসেন নামের একব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এছাড়া একই বিওপির সদস্যরা ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁঠাল তলার মোড় নামক স্থান হতে এবং তলুইগাছা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কেড়াগাছি ও আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৬৪ হাজার ছয়শ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত

সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, আটক ১

Update Time : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬