ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রাজৈরের বদরপাশায় উত্তেজনা, গ্রেপ্তার মওলা আকন ও মনি মাতুব্বর আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনায় সংবাদ প্রকাশের আহ্বান মন্ত্রণালয়ের ইয়েমেনে সৌদি বিমান হামলার দাবি, সানা ও মোচায় হতাহতের খবর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু ইতালিতে বিক্ষোভে কঠোর নিরাপত্তা, রোম-মিলানে হাজারো মানুষের সমাবেশ শেষ ম্যাচে হেরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ ড্র বাংলাদেশের যুবারা ইইউতে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, আগস্টে আয় বেড়েছে ১২.৭১% ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর রাভেন্নার হয়ে অভিষেক

শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আজ পৃথক দুর্ঘটনায় কৃষ্ণপদ বৈদ্য (৫০) এবং খায়রুন্নেছা (৪০) নামের দুইব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের দু’টি গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণপদ বৈদ্য শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের শীলতলা গ্রামের গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে। অন্যদিকে নিহত খায়রুন্নেছা একই উপজেলার ধুমঘাট ইউনিয়নের মটেরচক গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। তিনি পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, সোমবার দুপুর ১টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে খায়রুন্নেছা নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী জানান, দু’টি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

রাজৈরের বদরপাশায় উত্তেজনা, গ্রেপ্তার মওলা আকন ও মনি মাতুব্বর

শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

Update Time : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬