ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

বাংলাদেশ নারী ইমার্জিং দলের ২-০ ব্যবধানে সিরিজ হার

দ০দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে এবং তৃতীয় ও শেষ ম্যাচে ৩৮ রানে পরাজিত হয় বাংলাদেশ।

পিটারমারিজবার্গে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪৩.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়। দলের হয়ে ফে টুনিক্লিফ ৯৫ বলে ১৪ চার ও ২ ছক্কায় দুর্দান্ত ১১৬ রান করেন। এছাড়া কেটলিন উইনগার্ড অপরাজিত ২৯ রান যোগ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে দিশা বিশ্বাস ৪টি, হাবিবা ইসলাম ৩টি এবং সাবিকুন নাহার জেসমিন, জান্নাতুল ফেরদৌস ও আফিয়া আসিমা ১টি করে উইকেট নেন।

২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৫৬ রানে ২ উইকেট হারায়। এরপর তৃতীয় উইকেটে রুবিয়া হায়দার ও জান্নাতুল ফেরদৌস ৬৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। তবে রুবিয়া আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ১৯০ রানে অলআউট হয় তারা। শেষ ৬৫ রানের মধ্যে ৮টি উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে রুবিয়া হায়দার ৪৫, জান্নাতুল ফেরদৌস ৩৫ এবং হাবিবা ইসলাম ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার তিন বোলার ২টি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

বাংলাদেশ নারী ইমার্জিং দলের ২-০ ব্যবধানে সিরিজ হার

Update Time : ০৯:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬