ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাব্যতা সংকটে ১৫ দিন ধরে বন্ধ ফেরি; ১,০৬৫ দিনে ৫৪১ বার বন্ধের অভিযোগ বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ রুবেলের ৫ উইকেট, সাব্বিরের ব্যাটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি নেপালে বন্যার পানিতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ, শতাধিক মানুষ উদ্ধারে অভিযান কলমাকান্দায় চারা গাছ উপড়ে ফেলা: ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের নারী শিক্ষিত ও স্বাবলম্বী হলে এগিয়ে যাবে দেশ: সমাজকল্যাণ মন্ত্রী যশোরে বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ আব্বাস-আলির বোলিং তাণ্ডবে প্রথম দিনেই চাপে ইংল্যান্ড অ্যানথ্রোপিকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বেআইনি: মার্কিন আদালত বার্ড ফ্লুর আশঙ্কায় ম্যাককুয়ারি দ্বীপ থেকে ২৪ কর্মী সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

মাদারীপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩৫ Time View

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় পানিতে ডুবে রজনি বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজনি বিশ্বাস ওই গ্রামের মৃত বিষ্ণু বিশ্বাসের ছেলে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, সবজিক্ষেতে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে ডোবায় পড়ে গিয়ে রজনি বিশ্বাসের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি সবজিক্ষেতে বেড়া দিতে গিয়ে রজনি বিশ্বাস পা পিছলে খেতসংলগ্ন একটি ডোবায় পড়ে যান। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা ডোবায় তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে।

সূত্র: বাসস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নাব্যতা সংকটে ১৫ দিন ধরে বন্ধ ফেরি; ১,০৬৫ দিনে ৫৪১ বার বন্ধের অভিযোগ

মাদারীপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

Update Time : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬