ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাজৈরে স্কাউটসের BS ID ও সদস্য নিবন্ধনে নতুন নির্দেশনা, দায়িত্বে উপজেলা অ্যাডমিন রাজৈরে পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করতে হবে এক হাজার গাছ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ছাতকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দেখালেন মিডল ফিঙ্গার বীর চট্টলায় ইনকিলাব মঞ্চের ‘মেহফিল-এ-ইনকিলাব’, প্যারেড ময়দানে হাজারো মানুষের ঢল

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিল, লটারিতে শিক্ষার্থী ভর্তি

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোর প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা কার্যকর করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মতে, নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও বৈষম্যহীন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর ভর্তি পরীক্ষার মানসিক চাপ কমানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

ভর্তি কার্যক্রমের বিস্তারিত নীতিমালা, আবেদন গ্রহণের সময়সূচি, লটারি আয়োজনের পদ্ধতি এবং অন্যান্য প্রশাসনিক নির্দেশনা যথাসময়ে পৃথকভাবে প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এ সিদ্ধান্ত ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে দ্বিতীয় শ্রেণি ও এর ঊর্ধ্বের শ্রেণিগুলোতে শিক্ষার্থী ভর্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ভর্তি পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিল, লটারিতে শিক্ষার্থী ভর্তি

Update Time : ০৯:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬