ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি নিয়ে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪–৫ হাজার টাকা, বাড়ছে পণ্যমূল্যের শঙ্কা দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

পরীক্ষা বা লটারি নয়, জিপিএ ও পছন্দক্রমে একাদশে ভর্তি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এবারও আগের নিয়ম বহাল থাকছে। কোনো ভর্তি পরীক্ষা বা লটারির আয়োজন করা হবে না। এসএসসি ও সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ এবং শিক্ষার্থীদের দেওয়া পছন্দক্রমের ভিত্তিতে অনলাইনে কলেজ ও আসন বরাদ্দ দেওয়া হবে।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, একাদশ শ্রেণিতে ভর্তির পুরো প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর নির্দিষ্ট তারিখ শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

একাদশ শ্রেণির আসনসংখ্যা সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সারাদেশে কলেজগুলোতে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন রয়েছে। গত বছর এসব আসনের মধ্যে প্রায় ৫৮ দশমিক ৭ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। ফলে প্রায় ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কম হওয়ায় ভর্তি-যোগ্য শিক্ষার্থীর তুলনায় খালি আসনের সংখ্যা আরও বাড়তে পারে।

ভর্তি পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, লটারি কিংবা কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই। বিদ্যমান নীতিমালা অনুসারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাওয়া জিপিএ এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদনে দেওয়া কলেজের পছন্দক্রম বিবেচনায় নিয়ে অনলাইনে আসন বরাদ্দ করা হবে।

তিনি আরও জানান, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও নীতিমালা খুব শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে সোমবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টা থেকেই দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল জানার সুযোগ দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

পরীক্ষা বা লটারি নয়, জিপিএ ও পছন্দক্রমে একাদশে ভর্তি

Update Time : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬