ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাজৈরে স্কাউটসের BS ID ও সদস্য নিবন্ধনে নতুন নির্দেশনা, দায়িত্বে উপজেলা অ্যাডমিন রাজৈরে পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করতে হবে এক হাজার গাছ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ছাতকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দেখালেন মিডল ফিঙ্গার বীর চট্টলায় ইনকিলাব মঞ্চের ‘মেহফিল-এ-ইনকিলাব’, প্যারেড ময়দানে হাজারো মানুষের ঢল

এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু, প্রতি পত্রে ফি ১৫০ টাকা

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৭:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫২ Time View

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ পাবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণ করতে পারবেন।

পুনঃনিরীক্ষণের নিয়মারলিতে বলা হয়েছে, ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। https://rescrutiny.eduboardresults.gov.bd -এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়েছে, দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে দেয়া ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো উপওে উল্লেখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

উল্লেখ্য যে, ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোন অবস্থাতেই ফি ফেরত দেয়া হবে না। ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু, প্রতি পত্রে ফি ১৫০ টাকা

Update Time : ০৭:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬