ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বরগুনায় শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ‘ওই মানুষগুলোকে মরতে দিতে পারি না’: হামলার পরও বিমান বাঁচালেন পাইলট বাল্যবিবাহ ও গোপন বহুবিবাহ ঠেকাতে অনলাইনে আসছে বিবাহ-তালাক নিবন্ধন ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খালে পরিচ্ছন্নতা অভিযান থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ ৯০ কেজি গাঁজাসহ আটক ১, পালিয়ে গেছে আরও দুইজন তাইজে হুথি-সরকারি বাহিনীর তীব্র লড়াই, ২৪ ঘণ্টায় নিহত ৮০ হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর হামলা, বাড়ছে নৌনিরাপত্তা উদ্বেগ শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী ও যাত্রী আটক

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলে সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাক্ষাতের বিষয়টি জানান।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাতে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। নতুন নেতৃত্ব বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের পরিবেশ অনুকূল রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার সহযোগিতার সব সুযোগ নিশ্চিত করতে প্রস্তুত।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বরগুনায় শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী

Update Time : ০৫:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬