ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

বগুড়া ও সারিয়াকান্দির পৃথক দুই হত্যা মামলায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

বগুড়া সদর ও সারিয়াকান্দি থানায় দায়ের হওয়া পৃথক দুই হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ পলাতক ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও বগুড়ার নন্দীগ্রাম এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১৩ গাইবান্ধার যৌথ দল সোমবার রাত ১টা ৩৫ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ থানার ভগরিয়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বগুড়া সদর থানার আতিকুর রহমান সাগর হত্যা মামলার ১ নম্বর আসামি মো. জিলহাজ মন্ডল (৪৬) এবং ১৬ নম্বর আসামি মো. আরিফ প্রাংকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এরপর রাত ২টা ২০ মিনিটে গোবিন্দগঞ্জের খানাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একই মামলার আসামি মো. লিটন মিয়া (৩৫) ও মো. রব্বানীকে (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজনই বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও নথি অনুযায়ী, পূর্ববিরোধের জেরে গত ২৩ জুলাই দুপুরে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এলাকায় আতিকুর রহমান সাগরের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় হত্যা মামলা করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে মঙ্গলবার রাত ১টা ৩৫ মিনিট ও ২টা ১০ মিনিটের দিকে বগুড়ার নন্দীগ্রাম থানার শিমলা বাজার ও কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সারিয়াকান্দি থানার মোসলেম উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মো. রহিদুল সরকার (৪৭) ও মো. শাহজাহান সরকারকে (৪০) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই সারিয়াকান্দি উপজেলার পাকুড়িয়া চর এলাকার বাসিন্দা।

র‌্যাব-১২ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট বগুড়া সদর ও সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

বগুড়া ও সারিয়াকান্দির পৃথক দুই হত্যা মামলায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

Update Time : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬