ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে নবম বাংলাদেশ ‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ প্রতিপাদ্যে বিমান বাহিনীতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচি, রাত ৮টার পর বন্ধ থাকবে মার্কেট-দোকানপাট

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট ২০২৬ থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। বিদ্যুতের ব্যবহার কমিয়ে সাশ্রয় নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়সীমা শুধু দোকানপাট ও মার্কেটের ক্ষেত্রে নয়, সব ধরনের মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। কাঁচাবাজার, খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুন:নির্ধারণ করেছে সরকার –

নতুন সময়সূচি এক নজরে:

দোকানপাট ও মার্কেট: সকাল ১১টা–রাত ৮টা

আলোকিত বিলবোর্ড: সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ

আলোকসজ্জা: সম্পূর্ণ বন্ধ

মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: রাত ৮টার সময়সীমার আওতাভুক্ত

আওতামুক্ত: কাঁচাবাজার, খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনায় সরকারের নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও আয়োজকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচি, রাত ৮টার পর বন্ধ থাকবে মার্কেট-দোকানপাট

Update Time : ০৪:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬