ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

উলিপুরে ১১ বছরের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে নিজের বিছানায় নিয়ে যৌন নির্যাতন করেছেন মাদারাসা শিক্ষক।

উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের এক মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যৌন নির্যাতনের শিক্ষক নাম হাবিবুল্লাহ (২৫)। তিনি ওই দলদলিয়া ইউনিয়নের দোখলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় শিক্ষার্থীর মা উলিপুর থানায় যৌন নির্যাতনের অভিযোগ করলে, অভিযোগ পেয়ে মাদরাসার ওই শিক্ষককে আটক করেন উলিপুর থানা পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ, যৌন নির্যাতিত শিশু শিক্ষার্থী ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পড়াশোনা শেষে শিশুটি ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। পরে এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।

শিশুটির মা জানান, বুধবার (১২ আগস্ট) ভোরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন।

এ ঘটনায় শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ দিলে পুলিশ মাদরাসা থেকে হাবিবুল্লাহকে আটক করে।

এদিকে অভিযুক্ত শিক্ষককে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদরাসার সামনে জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের উপস্থিতিতে ওই শিক্ষককে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

উলিপুরে ১১ বছরের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

Update Time : ০৭:৪৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬