ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ সংসদীয় কমিটির আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ত্রিদেশীয় ওয়ানডেতে বাংলাদেশের সূচি প্রকাশ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুইয়ে কোহলি, শীর্ষে গিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন ৩ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে পরিত্যক্ত ভবন থেকে ২৭ রাউন্ড কার্তুজসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আন্দোলন, নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় স্পেনের শিল্পী তালিকাভুক্তির অডিশন ৩ অক্টোবরও হচ্ছে না

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১১১ Time View

দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪২৮ জন শিশু। মৃতদের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক)।

এছাড়া নতুন আক্রান্ত ১৪২৮ জনের মধ্যে ১৫০ জন নিশ্চিতভাবে এবং ১২৬৮ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এই বিভাগেই ৭০৩ জন শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। তবে হামের লক্ষণ নিয়ে বা সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৫১ জন শিশুর। অর্থাৎ, গত এক মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৭৯ জন শিশুর মৃত্যু হলো।

একই সময়ে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জন। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

Update Time : ০৪:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬