ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ধরলার ভাঙনে জগমনের চর বিপর্যস্ত, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন লাইসেন্স ছাড়াই পেমেন্ট সেবা, ২২টি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কনফুসিয়াস ইনস্টিটিউট মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত দুই  যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলারের কাছাকাছি আবাসস্থল পরিবর্তনে ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু করল ইসি ভারতীয় রুপির বিপরীতে দুই বছরে ১১.৬% শক্তিশালী হয়েছে টাকা

মেহেরুল্লাহনগর স্টেশনে সব ট্রেনের স্টপেজ চায় যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নিকটস্থ মেহেরুল্লাহনগর রেলস্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দাবিতে বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ট্রেনে যাতায়াতের জন্য প্রায় ১২ কিলোমিটার দূরের যশোর জংশনে যেতে হয়। এতে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। অনেক সময় দূরত্বের কারণে তারা নির্ধারিত ট্রেনও ধরতে পারেন না।

যবিপ্রবি উপাচার্য বলেন, মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালু করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমবে।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নে অবস্থিত মেহেরুল্লাহনগর স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমানে সেখানে একটি মেইল ট্রেন ছাড়া অন্য কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ধরলার ভাঙনে জগমনের চর বিপর্যস্ত, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

মেহেরুল্লাহনগর স্টেশনে সব ট্রেনের স্টপেজ চায় যবিপ্রবি

Update Time : ০৭:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬