ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ছাতক পৌরসভার উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ী বহিষ্কার আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ দীর্ঘদিনের অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার: প্রতিমন্ত্রী মীর হেলাল আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান নুরুল করিম, কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপিপন্থী ৩ জন বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, হেল্প ডেস্কে মিলেছে নানা সহযোগিতা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত, আহত শতাধিক ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নে বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল আলম উপজেলার বড় বনগ্রাম এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল আলম মোটরসাইকেল নিয়ে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। দিগনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এসআই আজাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ছাতক পৌরসভার উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Update Time : ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬