ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

ভোলাহাটে পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাড়ির পাশে পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে, বয়স আনুমানিক ২ বছর ৬ মাস এবং একই এলাকার মো. সানাউল্লাহর ছেলে মো. নূর হোসেন, বয়স ৪ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশু দুটি বাড়ির পাশেই খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা পানিতে ভরা গর্তে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজতে গিয়ে পানিতে তাদের দেখতে পান। দ্রুত উদ্ধার করে বাইরে আনা হলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

ভোলাহাটে পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৬:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬