ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

লালমনিরহাটকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়

লালমনিরহাটকে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, লালমনিরহাট শুধু একটি জেলা নয়; এটি উত্তর জনপদের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি।

বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সার্কিট হাউসে ‘হামার লালমনি’ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিস্তা, ধরলা ও অন্যান্য নদ-নদীকে ঘিরেই এ জেলার মানুষের জীবন ও জীবিকা গড়ে উঠেছে। কৃষি, সীমান্তবাণিজ্য, পর্যটন ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে লালমনিরহাট উত্তরাঞ্চলের একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, জেলার লোকসংগীত, লোকঐতিহ্য, উৎসব ও মানুষের জীবনধারা জাতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। উন্নয়নের ধারায় এগিয়ে যাওয়ার পাশাপাশি এসব ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ করতে হবে।

মন্ত্রী জানান, ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে লালমনিরহাটকে আধুনিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

লালমনিরহাটকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়

Update Time : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬