টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলম ওই এলাকার বুজরুত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহআলম তার অটোভ্যানে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি 














