ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন জারি, চাপে ইমরান খানের দল চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু।

শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক। শুষ্ক মৌসুমে তিস্তার পানি সংরক্ষণ ও নদীর পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বর্তমান তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের বিষয়টি সামনে এসেছে। সরকার গঠিত কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী এ বিষয়ে কাজ এগিয়ে নেওয়া হবে।

তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অবকাঠামো পুনর্বাসনে সরকারি কার্যক্রম শুরু হয়েছে।

পরে পাটগ্রাম থানা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। এর আগে সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় জেলার প্রথম সমতলের চা-বাগান পরিদর্শন করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

Update Time : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬