ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা হংকংয়ে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেত্রকোণায় একযোগে মোবাইল কোর্ট: সার বিক্রিতে জরিমানা, উদ্ধার খাস জমি ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেহেরপুরে যৌথ অভিযানে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার কানাডার ওপর নতুন শুল্ক-নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করলেন ট্রাম্প

মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

স্পিনার মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টেই হেরেছিল টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। ২০১৭ সালে মিরপুরে ২০ রানে জিতেছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর বাংলাদেশ নিজেদের ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে। ফলে ২২৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।

তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছিল স্বাগতিকরা। চতুর্থ দিনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ক্যামেরন গ্রিন। তবে মিরাজের ঘূর্ণিতে একে একে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

চতুর্থ দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে ৩০ রানে ফিরিয়ে দেন মিরাজ। এরপর বো ওয়েবস্টারকে ৫ এবং অধিনায়ক প্যাট কামিন্সকে ৮ রানে সাজঘরে ফেরান এই অফস্পিনার। মিচেল স্টার্ককে ১৮ রানে থামান তাসকিন আহমেদ।

অন্যপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে ক্যামেরন গ্রিন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় এবং দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন। ২০১ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। তবে গ্রিনকে বোল্ড করে অস্ট্রেলিয়ার প্রতিরোধের ইতি টানেন হাসান মাহমুদ।

শেষ ব্যাটার ন্যাথান লায়নকে ১৫ রানে আউট করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করেন মিরাজ। ৯৫.১ ওভারে ২৮৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

বল হাতে মিরাজ ৬৬ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। হাসান মাহমুদ নেন ৩ উইকেট এবং তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ পান একটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ এবার খালি হাতে ফেরেন জশ হ্যাজেলউডের বলে।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি সাদমান ইসলাম ও মোমিনুল হক। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাত্র ১৪.২ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। ওয়েবস্টারের বলে চার মেরে জয় নিশ্চিত করেন মোমিনুল।

সাদমান ২৫ এবং মোমিনুল ৩০ রানে অপরাজিত থাকেন।

ম্যাচে বল হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন তিনি।

এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ২২ আগস্ট ম্যাকায়েতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Update Time : ০৯:০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬