ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সাভারে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৪ ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, কঠিন সমীকরণে সিমন্সের দল সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আটক ১, জব্দ ফাঁদ ও হরিণের খণ্ডিত মাথা কালিগঙ্গা নদীতে ট্রলারডুবি; ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী রাঙামাটির বেতবুনিয়ায় ১০ একর পাহাড়ি জমিতে ১০ হাজারের বেশি গাছের চারা রোপণ পর্তুগাল দলের ক্যাম্প ছাড়ার ঘটনায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, জরিমানা ২৫৫ ইউরো সিলেটে ৫০ শিক্ষার্থীর হাতে লক্ষাধিক টাকার বই-গাইড তুলে দিয়েছে ‘বই দরকার ভাদেশ্বর’ যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক; থানায় জিডি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, অবিলম্বে কার্যকর মহানবমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

খুদের পোলাও রান্নার রেসিপি

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ১৮১ Time View

খুদের পোলাও, খুদের ভাত, বউয়াভাত- নানা নামে ডাকা হয় এই খাবারকে। চাল তৈরি করতে গিয়ে কিছু চাল ভেঙে যায়। সেগুলোকে বলা হয় খুদ। এই খুদ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু খুদের পোলাও। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এই পোলাও খেতে বেশ লাগে। সকালের খাবার হিসেবে এটি বেশ দুর্দান্ত। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খুদের চাল- ২  কাপ

তেজপাতা- ১টি

দারুচিনি- ১ টুকরা

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ

আদা বাটা- ২ চা চামচ

রসুন বাটা- ১ + ১/২ চা চামচ

কাঁচা মরিচ ফালি- ২টি

আস্ত শুকনা মরিচ- ৩টি

লবণ- স্বাদমতো

সরিষার তেল- ৩ টেবিল চামচ

গরম পানি- ৩ কাপ।

যেভাবে তৈরি করবেন

খুদের চাল ভালোভাবে ধুয়ে পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে রাখুন। এবার পাতিলে তেল গরম হতে দিন। গরম তেলে একে একে দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। এবার চাল দিয়ে দিন। চালের উপর আদা, রসুন, লবণ দিয়ে দিন। ভালোভাবে নেড়ে চাল ভাজা ভাজা করে নিন। এখন চালের মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে হাঁড়ির ঢাকনা দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন।

চাল ফুটে উঠলে কাঠের হাতা দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিন। চুলার আঁচ একেবারে লো তে দিয়ে রাখুন ১৫-২০ মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আর চাল নাড়াচাড়া করবেন না এবং ঢাকনাও খুলবেন না। ২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ঢাকনা খুলে হালকা হাতে পোলাও নেড়ে আবার মুখ বন্ধ করে দিন। এভাবেই ঢেকে রেখে দিন পরিবেশনের আগ পর্যন্ত। পছন্দসই যেকোনো ভর্তার সঙ্গে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাভারে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

খুদের পোলাও রান্নার রেসিপি

Update Time : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪