ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল পুলিশের পিকআপ ভ্যানই চুরি! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায়? জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার, নজরদারিতে ৩৯ ফেসবুক পেজ-আইডি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ-সংঘর্ষ, থানায় অগ্নিসংযোগ জামালগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে কারিতাসের সভা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টির প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘে ঢেকে গেছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়ের অবস্থান

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্র পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার। তবে দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

মাছ ধরার ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ

ঘূর্ণিঝড়ের প্রভাবে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের নয়টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

এদিকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

Update Time : ০৯:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬