ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে ওআইসি-ইইউর প্রস্তাব গৃহীত, পক্ষে ১২৮ দেশের ভোট

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে।

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে উত্থাপিত এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটির ফলাফল বৃহস্পতিবার ঢাকায় পাওয়া এক তথ্য বিবরণীতে জানানো হয়।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও তাদের নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বরং দীর্ঘস্থায়ী এ সংকটের কারণে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব বহন করা বাংলাদেশের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বক্তব্যে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরেন সঞ্চিতা হক।

তিনি আশা প্রকাশ করেন, আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা ও অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক।

তিনি স্পষ্ট করে বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। তাই এ সংকটের স্থায়ী সমাধানও মিয়ানমারকেই নিশ্চিত করতে হবে।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র পৃথক ভোটাভুটির আহ্বান জানায়।

ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি সাধারণ আপত্তির অবস্থান রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও স্পষ্ট করে ওয়াশিংটন।

একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালন করছে, তার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে প্রস্তাবটি গৃহীত হওয়ার মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক বিচার এবং নিরাপদ প্রত্যাবাসনের বিষয়গুলো আবারও আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পেল। তবে প্রস্তাবের বাস্তবায়ন এবং মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা

জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে ওআইসি-ইইউর প্রস্তাব গৃহীত, পক্ষে ১২৮ দেশের ভোট

Update Time : ১০:৪৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬