জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে ১৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা এলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
শিক্ষা খাতের সর্বশেষ খবর ও বিশ্ববিদ্যালয়সংক্রান্ত আপডেট জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ।
গোপালগঞ্জ প্রতিনিধি 



















