ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারে প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ছয়তলা ভবনের অংশ পাকিস্তানে প্রথমবার আয়ারল্যান্ড, জানুয়ারিতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ভাষা আন্দোলনের অগ্রসৈনিক মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ আন্তর্জাতিক সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ, শুরু আট দিনের প্রতিযোগিতা বাগেরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা, গ্রেপ্তার ৩ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাড়তি গুরুত্ব নয়, বাংলাদেশের আইন মেনেই ফিরতে হবে: তথ্যমন্ত্রী পার্থ ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের ভয়াবহ সংক্রমণ, আক্রান্ত ৬১৭, মৃত্যু ৪৫ চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে ইতালির তৈরি পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

ভাষা আন্দোলনের অগ্রসৈনিক মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ

শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও নাট্যকার মুনীর চৌধুরী

শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও নাট্যকার মুনীর চৌধুরীর জন্মদিন আজ ২৭ নভেম্বর। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখা এই গুণী ব্যক্তিত্বের জীবনজুড়ে ছিল ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, শিক্ষা ও সাহিত্যচর্চা। তাঁর রচিত ‘কবর’ নাটক বাংলা নাট্যসাহিত্যে প্রতিবাদের এক অনন্য দলিল হয়ে আছে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুনীর চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী। ১৯২৫ সালের এই দিনে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিল। শিক্ষকতা, গবেষণা, ভাষাবিজ্ঞান ও নাট্যচর্চার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান।

মুনীর চৌধুরী শুধু একজন শিক্ষক কিংবা সাহিত্যিক ছিলেন না, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনেও তাঁর ছিল সক্রিয় অংশগ্রহণ। ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আয়োজিত প্রথম ছাত্রসভায় তিনি বক্তব্য দেন।

১৯৪৯ সালে খুলনার বিএল কলেজে ইংরেজি ও বাংলা—উভয় বিষয়ে শিক্ষকতা শুরু করেন। একই বছর রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়। কারামুক্তির পর লিলি মীর্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

১৯৫০ সালে জগন্নাথ কলেজে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান। তবে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাঁর জীবনে আবারও নেমে আসে কারাবরণের কঠিন অধ্যায়।

১৯৫২ সালের ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের পক্ষে প্রতিবাদ সভায় অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হন মুনীর চৌধুরী। এ সময় তাঁকে চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। প্রায় দুই বছর দিনাজপুর ও ঢাকার কারাগারে বন্দী থাকতে হয় তাঁকে।

কারাবন্দী অবস্থায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে প্রতিবাদী নাটক ‘কবর’ রচনা করেন তিনি। নাটকটির প্রথম মঞ্চায়নও হয় কারাগারের ভেতরে। কারাবন্দীরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।

বাংলা নাট্যসাহিত্যে ‘কবর’ একটি ব্যতিক্রমী সৃষ্টি। রাজনৈতিক প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং ভাষার অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নাটকটির মূল উপজীব্য।

১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর তিনি কারামুক্ত হন।

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও মুনীর চৌধুরীর অর্জন ছিল উল্লেখযোগ্য। ১৯৫৬ সালে রকফেলার বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। পরবর্তী সময়ে ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্ব বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

১৯৬৯ সালে অধ্যাপক মুহম্মদ আবদুল হাইয়ের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি ভাষাতাত্ত্বিক সম্মেলনেও অংশ নেন তিনি।

মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান, বর্জন করেন রাষ্ট্রীয় খেতাব

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে মুনীর চৌধুরী পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন। অসহযোগ আন্দোলনের সময় তিনি পাকিস্তান সরকারের দেওয়া ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাব প্রত্যাখ্যান করেন।

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী আলবদর বাহিনীর সদস্যরা তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। দেশের স্বাধীনতার প্রাক্কালে সংঘটিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হন এই প্রথিতযশা শিক্ষাবিদ ও সাহিত্যিক।

মুনীর চৌধুরীর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ‘কবর’ এবং পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে লেখা ‘রক্তাক্ত প্রান্তর’। নাট্যকার হিসেবে তাঁর সৃষ্টিশীলতা, ভাষার ব্যবহার এবং সমাজ ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরার দক্ষতা তাঁকে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান দিয়েছে।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

মুনীর চৌধুরীর জীবন ও কর্ম বাংলাদেশের ভাষা আন্দোলন, সাংস্কৃতিক চেতনা এবং মুক্তিসংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তাঁর সাহিত্যকর্ম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে ভাষার মর্যাদা, মুক্তচিন্তা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুন: তথ্য প্রকাশের সর্বশেষ সংবাদ | ছাত্র আন্দোলন থেকে সাংগঠনিক নেতৃত্বে আফরান মাহমুদ জামি | তথ্য প্রকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারে প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ছয়তলা ভবনের অংশ

ভাষা আন্দোলনের অগ্রসৈনিক মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ

Update Time : ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬