ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ ১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি ‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার ‘বিএনপির অর্জন ভোগ করে অন্যের সাফল্য গাওয়া ঠিক নয়’ ফজলুর রহমানকে ইঙ্গিত করে দুদু টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস মুশফিকের শেষ টেস্ট ঘিরে বিসিবির জমকালো আয়োজন, স্মরণীয় বিদায়ের পরিকল্পনা

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সংশ্লিষ্ট নির্বাচন অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গুরুত্বপূর্ণ নির্বাচনী কার্যক্রমের দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি এবং প্রতীক বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিস খোলা রাখতে হবে।

ছুটির দিনেও এসব কার্যালয় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনে নির্ধারিত সময়ের পরও অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে মনোনয়নপত্র জমা এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। একইভাবে নির্ধারিত সময়ের পর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগও থাকবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে নির্বাচনী ব্যয় ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪খখ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য তফসিলি ব্যাংকে পৃথক হিসাব খুলতে হবে।

প্রার্থীর নির্বাচনী এজেন্টের মাধ্যমে অথবা এজেন্ট নিয়োগ না করা হলে প্রার্থী নিজেই এ হিসাব খুলবেন। ব্যক্তিগত ব্যয় ছাড়া নির্বাচনের যাবতীয় খরচ ওই নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করতে হবে।

১০ জানুয়ারি ভোটগ্রহণ

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট নেওয়া হবে।

গত ২৫ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো—

    • ৬ ডিসেম্বর: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

    • ৭ ডিসেম্বর: মনোনয়নপত্র যাচাই-বাছাই।

    • ৮ থেকে ১২ ডিসেম্বর: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল।

    • ১৪ ডিসেম্বর: আপিল নিষ্পত্তি।

    • ১৭ ডিসেম্বর: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

    • ১৮ ডিসেম্বর: প্রতীক বরাদ্দ।

    • ১০ জানুয়ারি: ভোটগ্রহণ।

পোস্টাল ভোটের সুযোগ থাকছে প্রবাসীদের

এ উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পোস্টাল ভোটের ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন।

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের ভোটদানে সম্মতি গ্রহণ এবং নতুন ভোটারদের নিবন্ধনের জন্য ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া সংশ্লিষ্ট আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটি শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতেই উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

Update Time : ০৩:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬