ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ ১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি ‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার ‘বিএনপির অর্জন ভোগ করে অন্যের সাফল্য গাওয়া ঠিক নয়’ ফজলুর রহমানকে ইঙ্গিত করে দুদু টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস মুশফিকের শেষ টেস্ট ঘিরে বিসিবির জমকালো আয়োজন, স্মরণীয় বিদায়ের পরিকল্পনা

বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী

দেশের বীমা খাতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও প্রভাবশালী মহলের অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বীমা খাতে সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে ক্ষমতাধর ব্যক্তিদের বাধার মুখে পড়তে হচ্ছে। ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও দীর্ঘদিন ধরে অনিয়ম ও অপব্যবহারের চর্চা চলছে।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা, ব্যাংকিং, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা যে অবস্থায় পৌঁছেছে, বীমা খাতের পরিস্থিতিও অনেকটা একই রকম। বীমা খাতে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর দেখা গেছে, অনেক প্রতিষ্ঠান গ্রাহকের পাওনা পরিশোধ না করলেও নিজেদের সম্পদ ও বিনিয়োগ বাড়াতে ব্যস্ত।

বীমা খাতের অনিয়ম তুলে ধরে আমির খসরু বলেন, অনেক বীমা কোম্পানি গ্রাহকদের দাবি বা ক্লেইম পরিশোধ করছে না। অথচ নিজেদের নামে সম্পত্তি কেনা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের ক্ষেত্রে তাদের তৎপরতা রয়েছে।

তিনি অভিযোগ করেন, কোনো কোনো প্রতিষ্ঠান ব্যক্তিগত স্বার্থে বিনিয়োগ করছে, আবার বীমা গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থও বিভিন্ন খাতে ব্যবহার করছে। ফলে পুরো খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওনা থাকার পরও তা পরিশোধ করা হয়নি। অথচ ওই চালানের বিপরীতে বীমা সুরক্ষা ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, পণ্য দেশে পৌঁছানোর পরও বীমার প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, বীমা কোম্পানিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

বীমা খাতের পাশাপাশি ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন আর্থিক কার্যক্রমেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন আমির খসরু।

তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে। সরকার এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায়।

অর্থমন্ত্রী জানান, তিনি নিজে, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর্থিক খাতের সংস্কারে কাজ করছেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত। তবে সংস্কার কার্যকর করতে ব্যবসায়ী, ব্যাংকার ও অন্যান্য অংশীজনকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে।

জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বিদেশি অংশীজনদের আলোচনায় এনবিআরের বিভিন্ন সমস্যা বারবার উঠে এসেছে।

এ কারণে শুধু এনবিআর নয়, দেশের সামগ্রিক আর্থিক ও রাজস্ব ব্যবস্থার সংস্কারে ব্যবসায়ী মহলের মতামত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আমির খসরু বলেন, সরকার সংস্কারে যতই সক্রিয় থাকুক না কেন, সংশ্লিষ্ট অংশীজনেরা এগিয়ে না এলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া সরকারের দায়িত্ব।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মের নিরাপত্তা ও কার্যকারিতা তুলে ধরেন।

তিনি জানান, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্ন পর্যায়ে পরীক্ষা করা হয়েছে।

ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন এই প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান গভর্নর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী

Update Time : ০৪:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬