ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ ১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি ‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার ‘বিএনপির অর্জন ভোগ করে অন্যের সাফল্য গাওয়া ঠিক নয়’ ফজলুর রহমানকে ইঙ্গিত করে দুদু টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস মুশফিকের শেষ টেস্ট ঘিরে বিসিবির জমকালো আয়োজন, স্মরণীয় বিদায়ের পরিকল্পনা

কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর

২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে’ শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। বোর্ড অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ কোর্সে ভর্তির আবেদন নেওয়া হবে আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি।

কারিগরি শিক্ষা বোর্ডের শর্ট কোর্স শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তির এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ শিক্ষাক্রমে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে বয়স ও পাসের সালসংক্রান্ত শর্ত শিথিলযোগ্য রাখা হয়েছে।

প্রতিটি ট্রেডে মোট ৫০টি আসন বরাদ্দ থাকবে। এর মধ্যে ৪০টি আসনে নতুন শিক্ষার্থী এবং বাকি ১০টি আসনে ড্রপআউট শিক্ষার্থী ভর্তি করা যাবে।

এক বছর মেয়াদি এ শিক্ষাক্রম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দুই পর্বে পরিচালিত হবে। দ্বিতীয় পর্বের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ছয় সপ্তাহের শিল্প-প্রাতিষ্ঠানিক বাস্তব প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

পাঠ্যসূচিতে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মোট পাঠ্যক্রমের ৪০ শতাংশ তাত্ত্বিক এবং ৬০ শতাংশ ব্যবহারিক কার্যক্রমের জন্য নির্ধারিত থাকবে।

ভর্তি ফি ২১৫ টাকা

বোর্ডের বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীপ্রতি ভর্তিসংক্রান্ত ফি নির্ধারণ করা হয়েছে মোট ২১৫ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা এবং রোভার স্কাউট ফি ১৫ টাকা।

এ ছাড়া ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ই-সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য কারিগরি শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

যেভাবে জানা যাবে বিস্তারিত তথ্য

ভর্তির নিয়মাবলি, চালু থাকা ট্রেডের নাম এবং বোর্ড অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর

Update Time : ০৪:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬