ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ ১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি ‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার ‘বিএনপির অর্জন ভোগ করে অন্যের সাফল্য গাওয়া ঠিক নয়’ ফজলুর রহমানকে ইঙ্গিত করে দুদু টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস মুশফিকের শেষ টেস্ট ঘিরে বিসিবির জমকালো আয়োজন, স্মরণীয় বিদায়ের পরিকল্পনা

টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ

দেশের টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও সময়োপযোগী নতুন ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছে সংগঠনটি।

শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বিটিএমএ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। জাতীয় অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের সম্প্রসারণে প্রাথমিক বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তাই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হওয়ার পর টেক্সটাইল খাতের শ্রমিকদের জন্যও নতুন মজুরি কাঠামো নির্ধারণ সমান গুরুত্বের দাবি রাখে।

বিটিএমএ জানিয়েছে, টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো তৈরির প্রস্তুতি চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

সংগঠনটির প্রত্যাশা, সব পক্ষের অংশগ্রহণে এমন একটি মজুরি কাঠামো প্রণয়ন করা সম্ভব হবে, যা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতা ও উৎপাদন কার্যক্রম বজায় রাখতে সহায়ক হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে টেক্সটাইল শিল্পের কিছু কারখানায় নতুন মজুরির দাবিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও তুলেছে বিটিএমএ।

সংগঠনটির দাবি, শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশকে ব্যবহার করে শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে স্বার্থান্বেষী মহলের উসকানি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিটিএমএর মতে, পোশাকশিল্পে অস্থিরতার কারণে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে। টেক্সটাইল ও পোশাকশিল্পে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংগঠনটি মনে করে, শ্রমিকদের দাবি পূরণে সরকার কার্যকর উদ্যোগ নেওয়ার পরও উৎপাদন ব্যাহত করে আন্দোলন চালিয়ে যাওয়া শিল্পের জন্য ক্ষতিকর হতে পারে।

টেক্সটাইল শিল্পের শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিটিএমএ।

সংগঠনটির বক্তব্য, শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখতে সব পক্ষকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পের সক্ষমতা বজায় রাখার মধ্যে ভারসাম্য তৈরি করতে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

বিটিএমএর আশা, আলোচনার ভিত্তিতে প্রণীত নতুন ন্যূনতম মজুরি কাঠামো শ্রমিকদের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে এবং টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৪ সালে টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ

Update Time : ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬