ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ ১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি ‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার ‘বিএনপির অর্জন ভোগ করে অন্যের সাফল্য গাওয়া ঠিক নয়’ ফজলুর রহমানকে ইঙ্গিত করে দুদু টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস মুশফিকের শেষ টেস্ট ঘিরে বিসিবির জমকালো আয়োজন, স্মরণীয় বিদায়ের পরিকল্পনা

‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

দলীয় কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামী বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এমন বক্তব্য তুলে ধরেন তিনি। তবে রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তাঁর পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।

ফটোকার্ডে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেব।’ তাঁর এ বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এ ছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমির হামজাকে কর্মীদের ওপর হামলার ঘটনায় আর ধৈর্য না ধরার কথা বলতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দলটির মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের কার্যালয় ও বাড়িতে হামলার ঘটনা ঘটে।

এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি এবং সাতটি গুলির খোসা উদ্ধার করে।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আমির হামজা স্থানীয় পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে তিনি জুগিয়া এলাকায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন।

তিনি বলেন, যত দিন সড়কের পরিস্থিতি ঠিক না হবে, তত দিন ওই এলাকায় কোনো ডাম্প ট্রাক চলতে দেওয়া হবে না।

এর কয়েক দিন পরই জামায়াতের স্থানীয় কার্যালয় ও কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য নিয়ে আলোচনা তৈরি হলেও পরে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার কারণ স্পষ্ট হয়নি।

এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্য জানতে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার কারণ এবং এ বিষয়ে তাঁর আনুষ্ঠানিক অবস্থান জানা যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

Update Time : ০৫:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬