ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ ১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি ‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার ‘বিএনপির অর্জন ভোগ করে অন্যের সাফল্য গাওয়া ঠিক নয়’ ফজলুর রহমানকে ইঙ্গিত করে দুদু টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস মুশফিকের শেষ টেস্ট ঘিরে বিসিবির জমকালো আয়োজন, স্মরণীয় বিদায়ের পরিকল্পনা

১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে যৌথ সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্তে সম্মতি দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটের পরিবর্তে দলীয় পরিচয়েই ইসির সঙ্গে আলোচনায় বসতে চায় দলটি। আগামী ১ ডিসেম্বর পৃথকভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

দলটির একাধিক কেন্দ্রীয় নেতার ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। এ কারণে নির্বাচনী প্রস্তুতি, দলীয় অগ্রাধিকার ও নিজস্ব রাজনৈতিক অবস্থান নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় তারা।

এ ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জোটের পরিবর্তে রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

১১ দলীয় জোটের সংলাপে অংশগ্রহণ নিয়ে শরিকদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। এনসিপির নেতাদের অভিযোগ, জোটের অন্য শরিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা না করেই জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের সংলাপে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

তাদের দাবি, গত বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন শুক্রবার ১১ দলীয় জোটের অন্য নেতাদের বিষয়টি জানানো হয়।

তবে এনসিপি শুরু থেকেই পৃথকভাবে সংলাপে অংশ নেওয়ার অবস্থানে অনড় রয়েছে। দলটির আপত্তি সত্ত্বেও ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংলাপে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ১১ দলীয় জোটের দুটি দলের নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। ফলে ১১টি দল একসঙ্গে রাজনৈতিক দল হিসেবে কমিশনের সংলাপে অংশ নেওয়ার বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে। নিবন্ধিত ৯টি দল অংশ নিলে সেটিকে ১১ দলীয় জোটের অংশগ্রহণ বলা কতটা যৌক্তিক, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

এনসিপির নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক বা জোটগত পরিচয়ের ভিত্তিতে অনুষ্ঠিত হয় না। তাই ইউপি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় জোটের পরিবর্তে প্রত্যেক দলের আলাদাভাবে অংশ নেওয়াই যুক্তিসংগত।

এনসিপি মনে করে, রাজনৈতিক জোটের শক্তি বাড়াতে হলে প্রতিটি শরিক দলের নিজস্ব রাজনৈতিক পরিচয়, কৌশল ও গুরুত্ব বজায় রাখা প্রয়োজন।

দলটির নেতাদের মতে, অতীতের অনেক রাজনৈতিক জোটে শরিকদের স্বতন্ত্র অবস্থানের পরিবর্তে জোটের সম্মিলিত পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ছোট দলগুলোর রাজনৈতিক স্বাতন্ত্র্য ও নিজস্ব অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।

এনসিপি চায়, জোটের প্রতিটি দল নিজস্ব রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে সক্রিয় থাকুক। এতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পুরো জোট আরও শক্তিশালী হতে পারবে বলে মনে করছে দলটি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

এই সংলাপে নির্বাচনের প্রস্তুতি, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।

এনসিপি জানিয়েছে, তারা ১ ডিসেম্বর দলীয় পরিচয়েই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি

Update Time : ০৫:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬