ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ ১১ দলীয় জোটের সিদ্ধান্তে অসম্মতি, ইসির সঙ্গে একক সংলাপে বসছে এনসিপি ‘একটা মারলে দুইটা মারব’, কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার ‘বিএনপির অর্জন ভোগ করে অন্যের সাফল্য গাওয়া ঠিক নয়’ ফজলুর রহমানকে ইঙ্গিত করে দুদু টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে উদ্যোগ নিচ্ছে বিটিএমএ বীমা খাতে প্রভাবশালীদের অনিয়ম, বাধা পাচ্ছে সংস্কার উদ্যোগ: অর্থমন্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস মুশফিকের শেষ টেস্ট ঘিরে বিসিবির জমকালো আয়োজন, স্মরণীয় বিদায়ের পরিকল্পনা

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা দেখা যায়নি। একই সঙ্গে কোনো জেলাকে স্বাধীন ঘোষণা করার চেষ্টা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শফিকুর রহমান বলেন, জনগণের গণভোটের রায় এবং জুলাই সনদের অঙ্গীকার উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলে সরকারের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। এ ধরনের অবস্থান দেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না। বরং অতীতের ফ্যাসিবাদী শক্তিগুলো আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে।

তিনি বলেন, বর্তমান সংকটের সমাধানে সরকারকেই উদ্যোগ নিতে হবে এবং জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। ২০২৪ সালের মতো জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য নতুন কোনো উদ্যোগের প্রয়োজন হবে না, যদি জনগণের প্রত্যাশাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়।

জামায়াত আমিরের অভিযোগ, জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের পরিবর্তে সরকার সংবিধান সংস্কারের জায়গায় সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিশেষ কমিটি গঠনের বিষয়টিও সমালোচনা করেন তিনি।

শফিকুর রহমান বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। কোনো চাপ বা স্বার্থের কারণে এসব বিষয়ে অবস্থান পরিবর্তনের সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় বসতে জামায়াত প্রস্তুত রয়েছে। তবে সেখানে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, জনগণের দাবি ও প্রত্যাশাই প্রাধান্য পাবে।

বর্তমান সরকার স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।

তাঁর দাবি, সংবিধান সংস্কারের মাধ্যমে যেসব মৌলিক পরিবর্তন আনা সম্ভব, সংবিধান সংশোধনের মাধ্যমে তা করা হলে ভবিষ্যতে আদালতে সেসব পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হতে পারে।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তাঁর ভাষ্য, নারী ও শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও মাদক কেনাবেচার ঘটনা ঘটছে। দেশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

দেশের তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়েও উদ্বেগ জানান জামায়াত আমির। তাঁর অভিযোগ, এ শিল্পকে দুর্বল করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা না করে শিল্পের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প টিকে থাকলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।

শফিকুর রহমানের মতে, শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার ও শিল্পমালিকদের দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে।

এ সময় প্রতিবেশী কয়েকটি দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের বিষয়টিও তুলে ধরেন তিনি। এসব সংবাদ ও সমালোচনার পেছনে কোনো স্বার্থ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা’, সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

Update Time : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬