ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে সুবিধাবঞ্চিত এলাকায় ১০০ পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে যত্নমূলক কাজের স্বীকৃতি জরুরি: ঢাবিতে আলোচনা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা হংকংয়ে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেত্রকোণায় একযোগে মোবাইল কোর্ট: সার বিক্রিতে জরিমানা, উদ্ধার খাস জমি ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এডিআরের মাধ্যমে লিগ্যাল এইডে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ উপকৃত

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০২:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩০ Time View

২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন উপকারভোগী হয়েছেন।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ সময়ে এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য প্রি-কেইস ও পোস্ট-কেইস পর্যায়ে মোট ২ লাখ ৬২ হাজার ৫২৫টি মামলায় উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ২ লাখ ২৯ হাজার ১৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এডিআরের মাধ্যমে নিষ্পত্তি হওয়া এসব মামলা ও বিরোধে মোট ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন উপকারভোগী হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে সরকারি খরচে দেশের ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। এ সেবার আওতায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের বিভিন্ন নিম্ন আদালত ও শ্রম আদালতের বিচারপ্রার্থী এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও রয়েছেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও বিচারিক সহায়তা গ্রহণে অসমর্থ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি অর্থায়নে এসব সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) এ কার্যক্রম পরিচালনা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত এলাকায় ১০০ পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ

এডিআরের মাধ্যমে লিগ্যাল এইডে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ উপকৃত

Update Time : ০২:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬