ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা হংকংয়ে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেত্রকোণায় একযোগে মোবাইল কোর্ট: সার বিক্রিতে জরিমানা, উদ্ধার খাস জমি ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেহেরপুরে যৌথ অভিযানে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার কানাডার ওপর নতুন শুল্ক-নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করলেন ট্রাম্প

নাটোরে নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু

নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর জেলায় নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নৌপরিবহন ব্যবস্থার নীতি ও পরিকল্পনা প্রণয়ন, নাবিকদের প্রশিক্ষণ, নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনার পর কার্যকর সহায়তা নিশ্চিত করতে একটি সমন্বিত ডাটাবেজ তৈরির লক্ষ্যে এ শুমারি পরিচালনা করা হচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ‘নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় শুমারির তথ্য সংগ্রহ করা হচ্ছে। জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে।

প্রাথমিক জরিপে ওই পাঁচ উপজেলায় এক হাজার ৪৩টি ইঞ্জিনচালিত নৌযান চলাচলের তথ্য পাওয়া গেছে। শুমারি কার্যক্রমে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক জেলা সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। এছাড়া একজন উপজেলা সমন্বয়কারী, দুজন জোনাল অফিসার ও ১৪ জন তথ্য সংগ্রহকারী এ কাজে নিয়োজিত রয়েছেন।

আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ কার্যক্রম। নাটোর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাসির উদ্দিন জানান, শুমারি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে সরাসরি তদারকি অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

নাটোরে নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু

Update Time : ০৭:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬