ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নেত্রকোণায় মোবাইল কোর্টে কারাদণ্ড-জরিমানা ৭ বছর পর চালু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের এমআরআই দেশজুড়ে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা বাগেরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইছামতীর পানিতে বেনাপোল প্লাবিত, বন্যার্ত ১০০ পরিবারের পাশে বিজিবি এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আটক ১ প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনায় সমান অধিকার নিশ্চিত করতে হবে: দুলু

নেত্রকোণায় মোবাইল কোর্টে কারাদণ্ড-জরিমানা

জনস্বার্থ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নিষিদ্ধ জাল নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে নেত্রকোণার কলমাকান্দা, মোহনগঞ্জ, দুর্গাপুর ও সদর উপজেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে ভুয়া চিকিৎসা, মাদক কারবার, অবৈধ দখল, নিষিদ্ধ জাল বিক্রি ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া ছাড়াও বিপুল পরিমাণ মালামাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার উজিয়াখালী বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে বালুগুলো সরকারি উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য উপজেলা প্রকৌশলীর কাছে হস্তান্তর করা হয়। একই অভিযানে উজিয়াখালী বিল থেকে ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল অপসারণ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
মোহনগঞ্জ পৌরসভার হাসপাতাল এলাকায় ভুয়া দন্ত চিকিৎসার অভিযোগে অভিযান চালিয়ে একজনকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একটি অবৈধ ডেন্টাল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ আইনে অপর একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. কাদের।
নেত্রকোণা সদর উপজেলার বড়বাজার এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ‘আবিদ ট্রেডার্স’কে ৪০ হাজার টাকা এবং ‘আয়েশা ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
একই এলাকায় অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকানের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। মাছবাজার এলাকায় রাস্তার দুই পাশে থাকা প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পৌরসভার সহযোগিতায় দোকানের ছাউনি, বাঁশ, অবৈধ বৈদ্যুতিক সংযোগের তার ও আবর্জনা অপসারণ করে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
অন্যদিকে, দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এছাড়া নেত্রকোণা সদর উপজেলার জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।
মোবাইল কোর্টের এসব অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, জনস্বার্থবিরোধী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় মোবাইল কোর্টে কারাদণ্ড-জরিমানা

নেত্রকোণায় মোবাইল কোর্টে কারাদণ্ড-জরিমানা

Update Time : ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬