ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, আটক ১ পরিবারের সদস্যদের গ্রেফতারের হুমকিতে মাচাদোর নির্বাচনী নিষেধাজ্ঞায় স্বাক্ষর, দাবি সাবেক বিচারপতির ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় দ্বিগুণ, অর্থের পরিমাণ তিনগুণ

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলাদেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ জুলাই থেকে দেশে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। তখন প্রতিদিন লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

তবে সর্বশেষ এক সপ্তাহের হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে লেনদেনের দৈনিক গড় আর্থিক পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাতেও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। ২১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলা কিউআরের দ্রুত বিস্তার দেশে ডিজিটাল লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এর মাধ্যমে আরও সহজ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় দ্বিগুণ, অর্থের পরিমাণ তিনগুণ

Update Time : ০৫:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬