ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর অভিন্ন চাকরিবিধি যুগোপযোগী করতে ১০ সদস্যের কমিটি

বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির জন্য চালু থাকা অভিন্ন চাকরিবিধি সংশোধন ও সময়োপযোগী করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ।

অফিস আদেশ অনুযায়ী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে কোম্পানি অ্যাফেয়ার্স, উন্নয়ন-১, পলিসি রিফর্ম ও সমন্বয় অধিশাখার যুগ্মসচিব এবং পাওয়ার সেলের মহাপরিচালককে সদস্য করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধি কমিটিতে থাকবেন। বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানি—পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, নওপাজেকো, ইজিসিবি, সিপিজিসিবিএল, বিআরপিএল, এপিসিএল ও আরপিসিএল—থেকেও নির্বাহী পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব।

অফিস আদেশে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর জন্য প্রণীত ‘ইউনিফাইড সার্ভিস গাইডলাইনস্, ২০১৬’ সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান পর্যালোচনা করবে কমিটি। পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ দেবে তারা।

পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে ২০১৬ সালের গাইডলাইনটি আরও সময়োপযোগী করার বিষয়েও কাজ করবে কমিটি। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের কমিটিতে কো-অপ্ট করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অধীন কোম্পানিগুলোর চাকরির শর্ত, সুযোগ-সুবিধা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সামঞ্জস্য বজায় রাখতে অভিন্ন চাকরিবিধি গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে আইন, বিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোতে পরিবর্তন আসায় পুরোনো গাইডলাইন পর্যালোচনা ও সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর অভিন্ন চাকরিবিধি যুগোপযোগী করতে ১০ সদস্যের কমিটি

Update Time : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬