ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নারী এশিয়া কাপের দশম আসর শুরু কাল, ফাইনালে চোখ বাংলাদেশের বাংলাদেশের টেস্ট জয়কে ‘বিস্ময়কর’ বললেন স্টিভ ওয়াহ এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়, মরিনহোর বার্নাব্যু প্রত্যাবর্তন স্মরণীয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র: চার পটে ৩৬ দল, পিএসজির সঙ্গে পট-১ এ শীর্ষ ক্লাবগুলো সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ইসিকে রাষ্ট্রপতির আহ্বান নেপালে বন্যা-ভূমিধসে সব ধরনের সহায়তার প্রস্তাব বাংলাদেশের চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা: সুজনের যাবজ্জীবন দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী কুষ্টিয়া সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন অগ্রগতি পর্যালোচনা বাংলাদেশ ব্যাংকের

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের (বিআরডি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যাংকটির একীভূতকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পরিচালন ব্যবস্থার সমন্বয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, আমানতকারীদের স্বার্থ রক্ষায় খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় ১০ হাজার মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-সহ সমঝোতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যাংকটির আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি এবং সম্পদ অপব্যবহারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পরিচালিত ফরেনসিক অডিটও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সভায় জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ছয় মাসে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন ও পরিচালন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি গত ১৬ জুলাই থেকে ব্যাংকটিতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দায়িত্ব পালন করছেন।

প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয় সমন্বয়ের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), সুইফট ও আরএমএসহ বিভিন্ন প্রযুক্তিগত অবকাঠামো একীভূত করার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে পাঁচ ব্যাংকের যেকোনো শাখা থেকে আমানত উত্তোলনের সুবিধা দিতে কমন ইন্টারফেস চালুর কাজ সম্পন্ন হয়েছে।

এ ছাড়া শাখার অবস্থান, ব্যবসার সম্ভাবনা, গ্রাহকসেবা ও পরিচালন ব্যয় বিবেচনায় ৭৮০টি শাখা এবং ১ হাজার ৫০০টি বিজনেস ইউনিট একীভূতকরণ ও যৌক্তিকীকরণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির পুনর্গঠন, ঋণ আদায়, মামলা নিষ্পত্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, শাখা ও বিজনেস ইউনিট একীভূতকরণ এবং প্রযুক্তিগত সমন্বয়ের কাজ নিয়মিত পর্যবেক্ষণ করছে বিআরডি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের সুশাসন ও পরিচালন দক্ষতা বাড়বে, আর্থিক সক্ষমতা শক্তিশালী হবে এবং ঋণ আদায়ের গতি ত্বরান্বিত হবে। পাশাপাশি পরিচালন ব্যয় কমিয়ে আটকে থাকা অর্থ উৎপাদনশীল খাতে পুনঃপ্রবাহিত করা সম্ভব হবে।

৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে রাষ্ট্র-মালিকানাধীন দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও আমানত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নারী এশিয়া কাপের দশম আসর শুরু কাল, ফাইনালে চোখ বাংলাদেশের

সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন অগ্রগতি পর্যালোচনা বাংলাদেশ ব্যাংকের

Update Time : ০২:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬