ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

সাভারে মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন

সাভারে কোর অব মিলিটারি পুলিশ (এমপি) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। দুই সম্মেলনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) এবং আরভিএন্ডএফ ডিপোতে সম্মেলন দুটি অনুষ্ঠিত হয়।

মিলিটারি পুলিশের সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় কোরটির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কোর অব মিলিটারি পুলিশের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে এ কোরের ভূমিকার প্রশংসা করে সদস্যদের অভিনন্দন জানান।

পরে আরভিএন্ডএফ কোরের চতুর্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। দেশের সেবায় এ কোরের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোরটির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে আরভিএন্ডএফ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কোরের আওতাধীন ফার্মগুলোর উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন সেনাবাহিনী প্রধান।

অনুষ্ঠান দুটিতে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ও কমান্ড প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাভার এরিয়ার সামরিক কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট কোরের অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

সাভারে মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন

Update Time : ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬