ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের তথ্যের ভিত্তিতে বর্তমান ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

ইসি সচিব বলেন, গত ১৪ মে দেওয়া প্রাথমিক হিসাবের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। নতুন এই ভোটার তালিকা ধরেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে কথা বলেছেন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করবে কোন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে তার ওপর। কোন স্তরের নির্বাচন হবে, সেটি এখনো চূড়ান্ত না হওয়ায় ভোটকেন্দ্রের সংখ্যাও নির্ধারণ করা হয়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমান চূড়ান্ত ভোটার তালিকাকেই সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের পরবর্তী প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

Update Time : ০৩:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬