ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তে প্রায় দুই শত বছরের পুরোনো ঐতিহাসিক আমগাছ এবং সমতলের চা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার বিকেলে তিনি উপজেলার সীমান্তবর্তী হরিণমারী এলাকার ঐতিহ্যবাহী আমগাছ এবং নিটলডোবা গ্রামের সুলতান টি বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। পরে নিজেও শ্রমিকদের সঙ্গে চা গাছ থেকে পাতা সংগ্রহ করে চা শ্রমিকের কাজের অভিজ্ঞতা নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সমতল এলাকায় চা চাষ তিনি আগে কখনো দেখেননি। বাংলাদেশে এসে প্রথমবারের মতো সমতলের চা বাগান দেখে তিনি আনন্দিত। একই সঙ্গে শতবর্ষী আমগাছটি দেখেও তিনি মুগ্ধ হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। এ দেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে স্থানীয় জনগণ আরও দ্রুত উন্নতি করতে সক্ষম হবে।

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, জেলার বৈচিত্র্যময় ঐতিহ্য তাকে আকৃষ্ট করেছে। এ সময় তিনি স্থানীয় দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনাগুলোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং সুলতান টি বাগান ও প্রাচীন আমগাছটির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে চান।

পরিদর্শনের সময় সুলতান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূতের এ সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ঐতিহ্য ও সম্ভাবনাময় পর্যটনস্থল সম্পর্কে রাষ্ট্রদূতের আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Update Time : ০৫:৪৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬